ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোর-১ আসন হবে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্তঃ -আবুল কালাম আজাদ

রাশিদুল ইসলাম রাশেদঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীরা প্রয়োজনে হাত দিবে, পা দিবে, চোখ দিবে, জীবন দিবে তবু্ও বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করবে ইনশাআল্লাহ। নাটোর-১ আসন হবে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত আসন। কোন জনদুর্ভোগ থাকবে না এই এই আসনে এই প্রতিশ্রুতি দিতে চাই। বাংলাদেশের ৫৪ বছরে অনেকে প্রতিশ্রুতি আপনারা দিয়েছে, অনেকের অনেক কথা আপনারা শুনেছেন, কিন্তু তার কোন কিছু পান নাই আপনারা।

জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্বকারীরা যার হক তার কাছে পৌঁছে দিবে। জনগণ কোন অধিকার বঞ্চিত হবে না। নাটোর -১ (লালপুর – বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও লালপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ বুধবার (৬ আগস্ট) বিকালে নাটোরের লালপুরে জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত জামায়াতে ইসলামীর বিজয় মিছিল শেষে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ আরও বলেন, জুলাইয়ের এক বছর হলেও বাংলাদেশের মাটি এখন পর্যন্ত দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত হয় নাই। যতক্ষণ বাংলাদেশ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত কোন নির্বাচন হতে দেওয়া হবে না। হাজার হাজার ছাত্র জনতা রক্ত ও জীবন দিয়েছে তামাশা দেখার জন্য নয়। এই লালপুর বাগাতিপাড়াকে একটি আদর্শ ও কুরআন সুন্নাহর আসন হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই।

প্রধান অতিথির বক্তব্যে নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমির ড. মীর নুরুল ইসলাম বলেন, রক্তের দাগ এখনো শুকিয়ে যায় নাই। ছাত্র জনতাকে হত্যাকারীদের বিচার হয় নাই। তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। আগামী দিনে একটি বৈষম্য মুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠাতাকরণে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল, গুম, খুন, দিনের ভোট রাতে করেছিল। ৫ই আগস্ট তাদের অবসান ঘটে। এর আগে যারা রাজাকারের তকমা লাগিয়েছিল তাদের কি পরিণতি হয়েছে তা দেখেছেন। নতুন করে যারা জামায়াতের বিরুদ্ধে রাজাকারের তকমা দেওয়ার চেষ্টা করছেন তাদেরও পরিণতি একই হবে। সাবধান হয়ে যান।

এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আকবর হোসেন, সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ আফজাল হোসেন ও হাফেজ মাওলানা মোঃ মহসিন আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মাসুদ রানা, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্য সাজ্জাদুর রহমান উজ্জ্বল, কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ হামিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য কামারুজ্জামান চঞ্চল, কর্মপরিষদ সদস্য হাসমত আলী হাসু, সহকারী সেক্রেটারি ও সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি মহসিন আলম, জেলা ছাত্রশিবির সভাপতি জাহিদ হাসান নয়ন ও নাটোর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আবু সাইদ রনি, লালপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাদ্দাম হোসেন সহ স্থানীয় নেতাকর্মীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নাটোর-১ আসন হবে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্তঃ -আবুল কালাম আজাদ

আপডেট টাইম : ১১:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :