ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোর-১ আসনে নির্বাচন করতে চান সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া

আনিসুর রহমান:

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসন-৪১ এর সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া।

শনিবার (২৩ আগস্ট) সকালে এই প্রতিবেদকের সঙ্গে ফোন আলাপকালে তিনি বলেন, “আমি বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী। জনগণের পাশে থেকে দীর্ঘদিন রাজনীতি করেছি। নাটোর-১ আসন থেকে যদি দল আমাকে মনোনয়ন দেয়, তবে জনগণের সেবা করার সুযোগ পাব। বিএনপির নীতিমালা ও আদর্শকে ধারণ করে এ অঞ্চলের উন্নয়নে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।”

পাপিয়া বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৪১ থেকে সংসদ সদস্য ছিলেন। সংসদ সদস্য থাকাকালীন তিনি নারীর ক্ষমতায়ন, শিক্ষা উন্নয়ন এবং স্থানীয় অবকাঠামো খাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লালপুর-বাগাতিপাড়া আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী সংকট রয়েছে। এ অবস্থায় কেন্দ্রীয় নেতৃত্ব এবং অতীতে সংসদ সদস্য থাকার অভিজ্ঞতা পাপিয়াকে অন্যদের চেয়ে এগিয়ে রাখছে। এছাড়া এ আসনে তার বাবার বাড়ি হওয়ায় স্থানীয় ভোটাররাও তাকে ভিন্ন চোখে দেখেন। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের কাছে তিনি গ্রহণযোগ্য হতে পারেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুইটি নির্বাচনে একই ধরনের গুঞ্জন শোনা গেলেও সেটি সত্য হয়নি। তবে এবারে স্থানীয় হাটবাজার ও মোড়ে মোড়ে পাপিয়া এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন বলে পোস্টার দেখা যাচ্ছে। জানা গেছে, স্থানীয় নেতাকর্মীদের সাথে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন। এসব কার্যক্রম ইতোমধ্যেই এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

লালপুর-বাগাতিপাড়া আসনে ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কড়া প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে। ফলে সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া মনোনয়ন পেলে আসনটিতে নতুন নির্বাচনী সমীকরণ তৈরি হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।

অন্যদিকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন—

কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল

জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসিন আরশাদ রাজন

এছাড়াও এ আসন থেকে

জামায়াতে ইসলামীর মাওলানা আবুল কালাম আজাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের ড. আব্দুল বাকী —এর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নাটোর-১ আসনে নির্বাচন করতে চান সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া

আপডেট টাইম : ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :