ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোর শ্মশানে তরুন হত্যার ঘটনায় সবুজ নামে এক যুবক চট্রগ্রাম থেকে গ্রেফতার

আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়হরিশপুর কেন্দ্রীয় মহাশ্মশানে চুরি ও তরুন দাস নামে একজনকে হত্যা কান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় সবুজ হোসেন (২৪) নামে এক যুবককে চট্রগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে চট্রগ্রাম থেকে গ্রেফতারের পর আজ শুক্রবার দুপুরে নাটোর মহাশ্মশানে সাংবাদিকদের সামনে তাকে উপস্থিত করে হত্যাকান্ড রহস্য উদঘাটনের দাবী জানান পুলিশ সুপার মারুফাত হুসাইন। গ্রেফতারকৃত সবুজ হোসেন শহরের বড়হরিশপুর এলাকার রমজান আলীর ছেলে।

পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান,গত ২১ ডিসেম্বর সকালে নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানের মন্দির,ভান্ডার ঘর,ভোগ ঘরের তালা ভেঙ্গে চুরি ও ভোগ ঘরের বারান্দায় হাত পা বাধা তরুন দাসের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত তরুন দাসের ছেলে তপু দাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।

অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে চট্রগাম থেকে সবুজ হোসেনকে গ্রেফতার করা হয়। সে প্রাথমিকভাবে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং জড়িত আরো কয়েকজনের তথ্য দিয়েছে। তদন্তের সার্থে তাদের পরিচয় প্রকাশ না করে তাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

তিনি আরো বলেন, সবুজ হোসেন সহ অন্যরা মহাশ্মশানে চুরি করতে গিয়ে মন্দিরে উপস্থিত তরুন চন্দ্র দাস তাদের দেখে ফেলে। এ সময় তারা তরুণ চন্দ্র দাসের হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নাটোর শ্মশানে তরুন হত্যার ঘটনায় সবুজ নামে এক যুবক চট্রগ্রাম থেকে গ্রেফতার

আপডেট টাইম : ০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :