ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম গ্রেপ্তার

আনিসুর রহমান, বাগাতিপাড়া, নাটোর প্রতিনিধি

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে তাকে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর থেকে গ্রেপ্তার করা হয়। রিয়াজুল ইসলাম মাসুম সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান।

ওসি মাহবুর বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যার পর পাবনার রূপপুর এলাকায় সদর থানার বিভিন্ন মামলার আসামি রিয়াজুল ইসলাম মাসুমকে ঘোরাফেরা করতে দেখেন নাটোরে কিছু লোকজন। তারা সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।”

তিনি আরো বলেন, “গ্রেপ্তারকৃত মাসুমের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা, নির্যাতন ও হত্যা সহ ৭টি মামলা রয়েছে।”

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরেই রিয়াজুল ইসলাম মাসুমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে পলাতক ছিলেন রিয়াজুল ইসলাম মাসুম। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব ছিলেন ছাত্রলীগের এই সাবেক নেতা।

গ্রেপ্তার এড়াতে তিনি বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
মোঃ আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :