আপডেট টাইম :
০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
১৮৮
বার পঠিত
নাটোর জেলার শ্রেষ্ঠ এস.আই হিসেবে মাসুমের হ্যাট্রিক
রাশিদুল ইসলাম রাশেদঃ নাটোর জেলার শ্রেষ্ঠ এস.আই হিসেবে হ্যাটট্রিক করেছেন লালপুর থানার এস.আই মোঃ আল মাসুম। তিনি জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে টানা তৃতীয়বারের মতো নাটোর জেলায় শ্রেষ্ঠ এসআই (নিঃ) নির্বাচিত হয়েছেন। . পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১২ এপ্রিল) বিকেলে নাটোরের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় টানা তৃতীয়বারের মতো নাটোর জেলার শ্রেষ্ঠ এসআই (নিঃ) নির্বাচিত হয়েছেন মোঃ আল মাসুম। সেই সাথে এ.এস.আই (নিঃ) ক্যাটাগরিতে ২য় নির্বাচিত হয়েছেন লালপুর থানার এ.এস.আই (নিঃ) ইউসুফ আলী চৌধুরী। . লালপুর থানায় নিষ্ঠা, সততা ও ভাল কাজের স্বীকৃতি স্বরূপ নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদেরকে এই পুরস্কার প্রদান করা হয়। নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোঃ আমজাদ হোসেন পিপিএম তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেন। এ সময় নাটোর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। . রবিবার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জমান জানান, লালপুর থানার এসআই আল মাসুম গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে টানা তৃতীয় বারের মতো নাটোর জেলায় শ্রেষ্ঠ এস.আই হিসেবে নির্বাচিত হয়েছেন।
রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোর জেলার শ্রেষ্ঠ এস.আই হিসেবে হ্যাটট্রিক করেছেন লালপুর থানার এস.আই মোঃ আল মাসুম। তিনি জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে টানা তৃতীয়বারের মতো নাটোর জেলায় শ্রেষ্ঠ এসআই (নিঃ) নির্বাচিত হয়েছেন।
.
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১২ এপ্রিল) বিকেলে নাটোরের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় টানা তৃতীয়বারের মতো নাটোর জেলার শ্রেষ্ঠ এসআই (নিঃ) নির্বাচিত হয়েছেন মোঃ আল মাসুম। সেই সাথে এ.এস.আই (নিঃ) ক্যাটাগরিতে ২য় নির্বাচিত হয়েছেন লালপুর থানার এ.এস.আই (নিঃ) ইউসুফ আলী চৌধুরী।
.
লালপুর থানায় নিষ্ঠা, সততা ও ভাল কাজের স্বীকৃতি স্বরূপ নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদেরকে এই পুরস্কার প্রদান করা হয়।
নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোঃ আমজাদ হোসেন পিপিএম তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেন। এ সময় নাটোর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
.
রবিবার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জমান জানান, লালপুর থানার এসআই আল মাসুম গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে টানা তৃতীয় বারের মতো নাটোর জেলায় শ্রেষ্ঠ এস.আই হিসেবে নির্বাচিত হয়েছেন।