দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
৬৯
বার পঠিত
নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি
সাইফুল ইসলামঃ নাটোরের গুরুদাসপুরে ৭ বছর বয়সী প্রথম শ্রেনীর শিক্ষার্থীকে ২১ বছর দেখিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি করায় বাদিকে কারণ দর্শনোর নোটিশ প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে ওই শিশুকে জামিন প্রদান করেন শিশু আদালতের বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম। বিবাদী পক্ষের আইনজীবী এড.শামীম উদ্দিন পিকে জানান,দুপুরে হোসেন আলী নামে ধারাবারিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিশু শিক্ষার্থীকে শিশু আদালতের বিচারকের সামনে তথ্য প্রমাণ সহ উপস্থাপন করা হলে বিচারক ওই নির্দেশ দেন। গত ৯ এপ্রিল উপজেলার ধারাবারিষা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী শ্রাবণ সরকারের সাথে শিশু-কিশোরদের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রাবণ সরকারের পিতা শাহানুর রহমান বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।মামলায় ৭ বছরে শিশু হোসেন আলীকে ২১ বছর দেখিয়ে আসামি করা হয়।
সাইফুল ইসলামঃ
নাটোরের গুরুদাসপুরে ৭ বছর বয়সী প্রথম শ্রেনীর শিক্ষার্থীকে ২১ বছর দেখিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি করায় বাদিকে কারণ দর্শনোর নোটিশ প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে ওই শিশুকে জামিন প্রদান করেন শিশু আদালতের বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম।
বিবাদী পক্ষের আইনজীবী এড.শামীম উদ্দিন পিকে জানান,দুপুরে হোসেন আলী নামে ধারাবারিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিশু শিক্ষার্থীকে শিশু আদালতের বিচারকের সামনে তথ্য প্রমাণ সহ উপস্থাপন করা হলে বিচারক ওই নির্দেশ দেন। গত ৯ এপ্রিল উপজেলার ধারাবারিষা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী শ্রাবণ সরকারের সাথে শিশু-কিশোরদের মারামারির ঘটনা ঘটে।
এ ঘটনায় শ্রাবণ সরকারের পিতা শাহানুর রহমান বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।মামলায় ৭ বছরে শিশু হোসেন আলীকে ২১ বছর দেখিয়ে আসামি করা হয়।