ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নাটোরে ৩টি গাঁজার গাছসহ আটক ১

সাইফুল ইসলাম:

নাটোরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্য ও প্রত্যক্ষ অংশগ্রহণে ৩টি গাঁজার গাছসহ মানিক প্রামাণিক (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

আটক মানিক প্রামাণিক নাটোর সদর উপজেলার ছোট হরিশপুর গ্রামের মৃত আলেক প্রামাণিকের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার বেলা ১১টার দিকে নাটোর সদরের দিঘাপতিয়া ইউনিয়নের ছোট হরিশপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

সূত্রটি আরও জানায়, আটক মানিক প্রামাণিকের ছেলে মাসুদ প্রামাণিক দীর্ঘদিন ধরে তাদের জমিতে গাঁজার চাষ করে আসছিল বলে তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে এনএসআইয়ের একটি টিম ছোট হরিশপুর এলাকার একটি ফসলি জমিতে পরিচর্যারত ৩টি গাঁজার গাছ শনাক্ত করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে মানিক প্রামাণিককে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

error: Content is protected !!

নাটোরে ৩টি গাঁজার গাছসহ আটক ১

আপডেট টাইম : ৫ ঘন্টা আগে
সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :