ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অবৈধ সম্পদ ও ২৯ কোটি টাকা লেনদেন

নাটোরে সাবেক এমপি বকুলের বিরুদ্ধে দুদকের মামলা

আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

দুই কোটি ২৭ লাখ ৪৯ হাজার ৬৪৫ অবৈধ সম্পদ অর্জন ও ৮টি ব্যাংক হিসাবে ২৯ কোটি টাকা লেনদেনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রী সায়েরা বানুর সম্পদ বিবরণী তলব করেছে সংস্থাটি।

গত বুধবার (১ জানুয়ারি) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি শহিদুল ইসলাম বকুল ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৮টি ব্যাংক হিসাবে মোট ১৪ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ২৭৪ টাকা জমা ও মোট ১৪ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ৭১৩ টাকা অর্থাৎ সর্বমোট ২৯ কোটি ১৪ লাখ ৬ হাজার ৯৮৭ টাকা সন্দেহজনক লেনদেন করেছে। যা মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ এর মাধ্যমে অর্জিত হয়েছে। এসব গোপন করতে রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর কৌশল নিয়েছেন তিনি। ফলে বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, এই সাবেক এমপি তার স্ত্রী সায়েরা বানুর নামে ৩৪ লাখ ৮ হাজার ৭১৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলে এজাহারে জানানো হয়। এর বাইরে সায়েরা বানুর নামে আরও অবৈধভাবে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে। সে কারণে তার সম্পদের বিবরণ তলব করা হয়েছে।

এর আগে গত সংসদ নির্বাচনে এমপি বকুলের আয় বেড়েছে ৪০ গুণ, সম্পদ ২৪ গুণ শিরোনামে প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশ হলে আলোচনায় আসেন এই সাবেক সংসদ সদস্য।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

অবৈধ সম্পদ ও ২৯ কোটি টাকা লেনদেন

নাটোরে সাবেক এমপি বকুলের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট টাইম : ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :