ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরে সাংবাদিকদের বিক্ষোভ কর্মসূচী

সাইফুল ইসলামঃ

নাটোরে কর্তব্যরত সাংবাদিকদের উপর বরখাস্তকৃত এসপির হামলা এবং সিংড়ার সমকাল প্রতিনিধিকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নাটোর জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

১৩ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত নাটোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। তারা অবিলম্বে সিংড়ায় গ্রেপ্তারকৃত দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুর রশিদকে নিঃশর্ত মুক্তি, উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান মোল্লাকে বরখাস্ত, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহার, সিংড়া ইউএনও এর বদলি এবং বরখাস্তকৃত এসপির হামলার বিচার দাবি করা হয়।

সেই সঙ্গে নারী নির্যাতন মামলার আসামি ওই বরখাস্তকৃত এসপিকে কেন হ্যান্ডকাপ ছাড়া আদালতের জিআরও চেয়ারে বসানো হলো তার সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়। অবিলম্বে এ সকল দাবি মেনে নেওয়া না হলে নাটোর জেলা সহ সারা বাংলাদেশে বৃহত্তর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন নাটোর জেলা স্বার্থ সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ।

রমজান মাসে বিপুল সংখ্যক সাংবাদিক রোদ গরম উপেক্ষা করে দুই ঘন্টা ব্যাপী এই কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট নাজমুল হাসান, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি ও নিউজ 24 এর নাটোর জেলা প্রতিনিধি এবং এনটিভির স্টাফ রিপোর্টার হালিম খান এবং ইউনিক প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!

নাটোরে সাংবাদিকদের বিক্ষোভ কর্মসূচী

আপডেট টাইম : ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :