ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার হাটিকুমরুল মহাসড়ক এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৪টা এবং সকাল ৭টার দিকে হওয়া এই দুই দুর্ঘটনায় এক অজ্ঞাত নারী এবং শাহিন আলী (৩০) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত শাহিন আলী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার গয়াহাট্টা এলাকার আলতাফ আকন্দের ছেলে।

জানা যায়, আজ ভোর ৪টার দিকে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজার অদূরে বাস চাপায় এক নারী নিহত হন। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে আজ সকাল ৭টার দিকে একটি খালি ট্রাক সিরাজগঞ্জ থেকে বনপাড়া অভিমুখে আসছিল। এ সময় নাটোর-পাবনা মহাসড়ক হয়ে বেনাপোল থেকে একটি ফলবোঝাই ট্রাক সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা নামক স্থানে পৌঁছালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বনপাড়াগামী ট্রাকে থাকা ফল ব্যবসায়ী শাহিন আলী নিহত হন।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাক দুটি জব্দ করতে পারলেও চালকেরা পালিয়ে গেছে। কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ট্রাক দুটি জব্দ করা হয়েছে। নিহত অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। দুই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট টাইম : ০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :