ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরে শ্মশান থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

-ছবিঃ প্রতীকী।

আনিসুর রহমান, বাগাতিপাড়া, নাটোর প্রতিনিধি

নাটোরের কেন্দ্রীয় মহাশ্মশান থেকে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম চন্দ্র দাস। এছাড়া, শ্মশানের মন্দিরের ভেতর থেকে দানবাক্সসহ পুরোনো কাসা-পিতলের মালামাল লুটের ঘটনা ঘটে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে নাটোর শহরের বড়হরিশপুর এলাকার কাশিমপুরে অবস্থিত কেন্দ্রীয় মহাশ্মশান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চন্দ্র দাস শহরের আলাইপুর এলাকার কালী চন্দ্র দাসের ছেলে।

কেন্দ্রীয় মহাশ্মশানের সভাপতি সুবল রায় জানান, রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা নাটোরের কাশিমপুর এলাকার কেন্দ্রীয় মহাশ্মশানে ঢুকে ভবঘুরে তরুণ চন্দ্র দাসের হাত-পা বেঁধে হত্যা করে। এরপর তারা শ্মশানের ভান্ডার রুম থেকে কাঁসার পাতিল, গামলাসহ প্রায় ৪ মণ কাঁসা ও পিতলের মালামাল চুরি করে নিয়ে যায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তের জন্য রাজশাহী থেকে সিআইডি এবং ক্রাইমসিন ইউনিট এসেছে। পুলিশ আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নাটোরে শ্মশান থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :