ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরে মিষ্টিতে ভ্যাট না কমালে আন্দোলনে নামার হুঁশিয়ারি রেস্তোরাঁ মালিক সমিতির

মোঃ সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি

নাটোরে আজ রেস্তোরাঁ মালিক সমিতির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে নাটোর রাজবাড়ীর আনন্দ ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় রেস্তোরাঁ মালিকরা বলেন, রেস্তোরাঁয় ভ্যাটের পরিমাণ ১৫ শতাংশ থেকে ৫ শতাংশ করা হলেও মিষ্টিতে ১০ শতাংশ রাখা হয়েছে। মফস্বল শহরে রেস্তোরাঁয় হোটেলের খাবার ও মিষ্টি একসাথেই বিক্রি করা হয়। মিষ্টির ভ্যাটের পরিমাণ না কমালে দোকান মালিকরা ক্ষতিগ্রস্ত হবে। ভ্যাট কমাতে রেস্তোরাঁ মালিকদের মতো দ্রুত মিষ্টির দোকান ও হোটেল মালিকদের পুনরায় আন্দোলনে নামতে প্রস্তুতি নেওয়ার আহ্বান করেন বক্তারা।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল করিম রবিন বলেন, দাবি আদায়ে সকল রেস্তোরাঁ ও হোটেল মালিকদের একত্রিত থাকতে হবে। যেকোনো মুহূর্তে মিষ্টির ভ্যাট কমানোর দাবিতে আবারো আন্দোলনে নামবো আমরা।

নাটোর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল কুমার ঘোষ বলেন, আমাদের সরকারের কাছে দাবি মিষ্টির দোকানের ভ্যাট কমিয়ে দেওয়া হোক। ভ্যাট কমিয়ে দেওয়া হলে তা প্রদানে উৎসাহ জাগে। আর যদি এমন ই থাকে তাহলে ভ্যাট প্রদানের নিরুৎসাহিত হবে দোকানদাররা। আইনের ফাঁদে অনেকের দোকান বন্ধ হয়ে যাবে এটা সরকারও যেমন চায়না , আমরাও চাই না। আমরা সরকারের রাজস্ব ফাঁকি দিতে চাই না, তবে সেটা সহনীয় পর্যায়ে করতে হবে।

অনুষ্ঠানে বগুড়া জেলা রেস্তোরাঁ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বাশার চন্দন, নওগাঁ জেলা শাখার সভাপতি মো. সাব্বিরসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ ও নাটোরের রেস্তোরাঁ মালিকরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নাটোরে মিষ্টিতে ভ্যাট না কমালে আন্দোলনে নামার হুঁশিয়ারি রেস্তোরাঁ মালিক সমিতির

আপডেট টাইম : ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
মোঃ সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :