ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরে মাকে হত্যার দায়ে মেয়ের ১০বছরের সাজা প্রদান

সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি

নাটোরের লালপুরে মা সেলিনা বেগমকে হত্যার দায়ে মেয়ে নুসরাত জেরিন ববিকে(১৬+) দশ বছরের আটক আদেশ দিয়েছে আদালত। আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক মোঃ আব্দুর রহিম এই আটকাদেশ দেন। দন্ডপ্রাপ্ত ববি গুরুদাসপুর উপজেলার উত্তর নারীবাড়ি এলাকার জনৈক নজরুল ইসলামের মেয়ে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ মার্চ ববি তার স্বামীকে মোটরসাইকেল কিনে দেয়ার জন্য মা সেলিনা বেগমকে চাপ দেয়। কিন্তু ২২ মার্চ মোটরসাইকেল দিতে অস্বীকার করার একপর্যায়ে মা মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ববি তার মা সেলিনার গলায় ব্লেড দিয়ে পোঁচ দেয়। এতে সেলিনা বেগম ঘটনাস্থলেই মারা যায়। পরের দিন সেলিনা বেগমের ভাই সুলতান হোসেন হোসেন বাদী হয়ে তার ভাগ্নি নুসরাত জেরিন ববির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

নাটোর জজ কোর্টের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের জানান, ২০২১ সালের ২১ মার্চ নাটোরের গুরুদাসপুরে মেয়ে কর্তৃক মাকে হত্যার ঘটনায় আদালত সাক্ষী গ্রহণ এবং শুনানি শেষে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মেয়ে ববিকে ১০ বছরের আটকাদেশ প্রদান করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নাটোরে মাকে হত্যার দায়ে মেয়ের ১০বছরের সাজা প্রদান

আপডেট টাইম : ০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :