ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত কমিটি বাতিলে ১২ঘন্টার আল্টিমেটাম

সড়ক ও রেলপথ অবরোধের হুশিয়ারী

সাইফুল ইসলামঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত নাটোর জেলা কমিটি আগামী ১২ঘন্টার মধ্যে বাতিল না করলে সড়ক ও রেলপথ অবরোধের হুশিয়ারী দিয়েছে কমিটির বঞ্চিতরা। সোমবার বিকেলে নাটোর শহরের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ হুশিয়ারী দেন তারা। এসময় তারা বলেন, অবৈধ ও পকেট কমিটি বাতিল, আগের আহবায়ক কমিটি পুনর্বহাল সহ চারদফা দাবী জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৫জানুয়ারী ২৯৫জনকে সদস্য করে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলন, নাটোর জেলা শাখার কমিটি ঘোষনা করা হয়। সে কেন্দ্রীয় সকল কর্মসূচি পালন করে আসছিলো। কিন্তু আগের কমিটি বিলুপ্ত না করে হঠাৎ করে গত ২৮ফেব্রুয়ারী ভোরে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে দুই শতাধিকের অধিক সদস্য করে আরেকটি কমিটি ৬মাসের জন্য ঘোষণা করা হয়।

কিন্তু বর্তমান এই কমিটির বেশির ভাগ সদস্য আন্দোলনের সাথে না থাকার পাশাপাশি পরিবারতন্ত্র এবং একই ব্যক্তি একাধিক স্থানে রেখে কমিটি ঘোষণা করা হয়। যা সংগঠনের সাথে আদর্শিক ভাবে সাংঘর্ষিক। এসময় সংবাদ সম্মেলনে বলা হয়, এক দফা আন্দোলনকারী ছাত্রদের ন্যায়সংগত দাবীকে গুরুত্ব দিয়ে অবিলম্বে আগামী ১২ঘন্টার মধ্যে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবী জানানো হয়।

অন্যথায় রেলপথ এবং সড়ক পথ অবরোধ সহ কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা। এসময় সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মশিউর রহমান ফুয়াদ, সুব্রত সরকার, অনিক সরকার সহ অন্যান্যেরা বক্তব্য রাখেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত কমিটি বাতিলে ১২ঘন্টার আল্টিমেটাম

আপডেট টাইম : ০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :