ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নাটোরে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা!

আনিসুর রহমানঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের দীঘলকান্দি গ্রামবাসী একটি বিপন্নপ্রায় প্রাণী মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছে। মঙ্গলবার সকালে এই প্রাণীটিকে চারিদিকে ঘেরাও করে বাঁশ ও অন্যান্য লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত এক হিংস্র প্রাণী এলাকার বিভিন্ন বাড়ির হাঁস, মুরগী ধরে নিয়ে যাচ্ছিলো এবং মাঠের বেশ কয়েকটি ছাগলের ওপর হামলা করে মাংস ছিঁড়ে নেওয়ার ঘটনা ঘটে। পরে গ্রামবাসী একত্র হয়ে এই প্রাণীটিকে খুঁজে পিটিয়ে হত্যা করে। মৃত ওই প্রাণীটিকে স্থানীয়রা গন্ধগোকুল বলে শনাক্ত করলেও স্থানীয় সাংবাদিকরা জানায় এটা বিরল ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী মেছো বাঘ। পরে উপজেলা বন কর্মকর্তা সত্যেন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি নিহত এই প্রাণীটি মেছো বাঘ বলে নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এটাকে অনেকেই মেছো বিড়ালও বলে থাকে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, মেছো বাঘ (যা মূলতঃ একটি মেছো বিড়াল বা ঋরংযরহম ঈধঃ) সাধারণত এই প্রাণী মানুষ খায় না বা মানুষকে আক্রমণ করে না। এরা মানুষ থেকে দূরে থাকতেই পছন্দ করে এবং বিপদের আভাস পেলে পালিয়ে যায়। মেছো বাঘের খাদ্যাভ্যাসের তালিকার মধ্যে মাছ এদের প্রধান খাবার।

এছাড়াও এরা ব্যাঙ, কাঁকড়া, শামুক, সাপ, পাখি এবং ইঁদুর জাতীয় প্রাণী শিকার করে। মানুষ ভুল করে এদের বড় বাঘ ভেবে ভয় পায় এবং অকারণে মেরে ফেলে। এরা জলাভূমির বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। এটি একটি বিপন্ন বা সংকটাপন্ন প্রজাতির প্রাণী। এ ধরনের প্রাণী হত্যা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

নাটোরে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা!

আপডেট টাইম : ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :