ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরে বিএনপির উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

রাজশাহী বিভাগের নাটোর জেলার সকল উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি ২০২৫) বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সমন্বয়ক (রাজশাহী বিভাগ) বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানাযায়, রবিবার ((৯ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নাটোর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সমন্বয়ক (রাজশাহী বিভাগ) বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিশেষ অতিথি ছিলেন সংগাঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এড. সৈয়দ শাহীন শওকত, সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলিম।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হওয়ায় ৯ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখ হইতে নাটোর জেলাধীন সকল উপজেলা/পৌর, ইউনিয়ন/ওয়ার্ড ইউনিট বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হলো। প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় অচিরেই সকল ইউনিট বিএনপির নতুন কমিটি ঘোষনা করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নাটোরে বিএনপির উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা

আপডেট টাইম : ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :