ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বড় ভাই শরিফুল ইসলাম নিহত হয়েছে। এ সময় ছোটভাই ইকবাল হোসেন বাচ্চু আহত হয়েছে। আজ শনিবার দুপুর তিনটার দিকে নাটোর সদর উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গাজীপুর বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ও আহত ইকবাল লালপুর উপজেলার নান্দরায়পুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। আহত ইকবালকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জামিল হোসেন জানান, নাটোর সদর উপজেলার বড়হরিশপুর এলাকায় একটি কারখানায় কাজ করত দুই ভাই শরিফুল ও ইকবাল। কাজ শেষে দুপুরে দুই ভাই মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিল। পথে নাটোরগামী একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শরিফুল ঘটনাস্থলেই মারা যায় এবং ছোট ভাই ইকবাল গুরুতর আহত হয়।

জামিল হোসেন আরও জানান, পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত বাচ্চুকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ইকবালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্ত করে তার চালককে আটকের জন্য কাজ শুরু করেছে পুলিশ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

error: Content is protected !!

নাটোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট টাইম : ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :