ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরে বাগাতিপাড়া বিএনপির বহিষ্কৃত নেতা চেয়ারম্যান নির্বাচিত

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বিএনপির বহিষ্কৃত নেতা এএসএম জাহাঙ্গীর হোসেন মানিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ৯টায় এ ফলাফল ঘোষণা করা হয়।

জাহাঙ্গীর হোসেন মানিক মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৪ হাজার ৬৫৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শরিফুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ১৩ হাজার ৬৪৯ ভোট পেয়েছেন।

বাগাতিপাড়া উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে কাজী আমানুর রহমান ১৪ হাজার ২৪৫ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে মিতা বেগম ১৮ হাজার ৫৭৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
৪৮টি ভোটকেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গণনা শেষে সকল কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলায় ৪৮টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার ১ লাখ ১৫ হাজার ৯৮৪ জন। যার মধ্য পুরুষ ভোটার ৫৭ হাজার ৪৩৬ জন, নারী ভোটার ৫৮ হাজার ৮৪৮ জন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

নাটোরে বাগাতিপাড়া বিএনপির বহিষ্কৃত নেতা চেয়ারম্যান নির্বাচিত

আপডেট টাইম : ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
মোঃ আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :