ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরে বাগাতিপাড়ায় কয়েলের আগুনে গবাদিপশু সহ ঘর পুড়ে ছাই

ছবি- প্রতীকী।

নাটোরের বাগাতিপাড়ায় কয়েলের আগুনে ছয়টি পরিবারের গবাদিপশু সহ ৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে মারা গেছে, তিনটি ছাগল ও একটি গরু, আহত হয়েছে আরেকটি গরু। সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের চিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের কিয়াম মন্ডল, মধু মন্ডল, মর্জিনা বেগম, হিরা বেগম, সাবাম মন্ডল এবং সুজন আলীর বাড়িতে আগুন লেগে গরু-ছাগলসহ ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ, বিভিন্ন মালামাল এবং জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সুজন আলীর গোয়ালে দেয়া মশার কয়েল থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানান স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত)ফজলুর রহমান জানান, লালপুর ও দয়ারামপুর ফায়ার সার্ভিস টিমের যৌথ প্রচেষ্টায় প্রায় তিন ঘণ্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে ভুক্তভোগীদের ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির ঘুরে দাঁড়াতে এখন একটা বড় ধাক্কা দরকার

error: Content is protected !!

নাটোরে বাগাতিপাড়ায় কয়েলের আগুনে গবাদিপশু সহ ঘর পুড়ে ছাই

আপডেট টাইম : ০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :