ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক ইসমাইল হোসেন নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহী সুরমান আলী নামে একজন আহত হয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বাগাতিপাড়ার হিজলী দিঘাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া খামারপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। আহত সুরমান আলী কাঁঠালবাড়িয়া গ্রামের আবু রায়হানেরর ছেলে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের ইসমাইল হোসেন ও সুরমান আলী মোটরসাইকেলে বাগাতিপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে হিজলী দিঘাপাড়া এলাকায় পৌঁছালে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত সুরমান আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নাটোরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

আপডেট টাইম : ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :