ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরে জেলা প্রশাসকের অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের প্রতি নানা পরামর্শ

রাশিদুল ইসলাম রাশেদ:

শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তি ব্যবহারে দক্ষতা ও শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন—এই তিন বিষয়কে সবচেয়ে গুরুত্ব দিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দিয়েছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

তিনি বলেন, “জ্ঞান অর্জনের পাশাপাশি তা বাস্তবে প্রয়োগ করা জরুরি। আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে, তবে এর অপব্যবহার থেকে দূরে থাকতে হবে।”

সোমবার (২৫ আগস্ট ২০২৫) দুপুরে লালপুরের গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে “মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে অভিভাবক সমাবেশ ও ল্যাংগুয়েজ ক্লাব উদ্বোধন” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক জানান, শিক্ষার্থীরা অনেক সময় দুপুরে খাবারের অজুহাতে বিদ্যালয় থেকে বের হয়ে আর ফিরে আসে না, এতে তাদের শেখার ক্ষতি হয়। এ সমস্যা সমাধানে তিনি সবাইকে বিদ্যালয়ে টিফিন আনার পরামর্শ দেন।

পাশাপাশি পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, দুর্নীতি-মাদক থেকে দূরে থাকা এবং শিক্ষক–অভিভাবকদের নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে সৌন্দর্যবর্ধন প্রকল্প, ওয়াকওয়ে, অফিসার্স ক্লাব ও ওয়েটিং রুম উদ্বোধন করেন।

পরে তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে ফিল্ম প্রদানসহ নানা কার্যক্রমে অংশ নেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নাটোরে জেলা প্রশাসকের অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের প্রতি নানা পরামর্শ

আপডেট টাইম : ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :