ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আনিসুর রহমানঃ

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

.

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা মো. শাফিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. আবুল কালাম আজাদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল।

.

প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ শাখার সভাপতি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মো. ইব্রাহিম হোসেন রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, বাগাতিপাড়া উপজেলা শাখার আমীর মাওলানা এ.কে.এম আফজাল হোসেন, নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদ, সাংগঠনিক সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মমতাজ উদ্দিন সরকার, জামায়াত মনোনিত বাগাতিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. আশরাফুজ্জামান, ছাত্রশিবিরের বাগাতিপাড়া সাবেক সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম, গোলাম মর্তুজা মাসুদ, ফজলুর রহমান ও বর্তমান সভাপতি মিঠু সরকার।

.

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রশিবিরের বাগাতিপাড়া শাখার সাবেক সেক্রেটারি জহির উদ্দিন বাবু। বক্তারা বলেন, “বাংলাদেশের মানুষ ঈদ উদযাপন করছে, অথচ ফিলিস্তিনের মুসলিম ভাইদের ওপর হামলা চলছে। ইফতারের সময় বোমা হামলায় বহু মুসলমান নিহত হয়েছে। আমরা এর আন্তর্জাতিক বিচার দাবি করছি।”

.

তারা আরও বলেন, “বিএনপি নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। এখন সময় কুরআনের শাসন প্রতিষ্ঠার। শুধু মিছিল বা স্লোগানে কাজ হবে না, ছাত্রজনতা যেভাবে জুলাই বিপ্লব করেছিল, সেভাবে কাজ করতে হবে। জামায়াত রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে।”

.

জামায়াতের নেতারা বলেন, “জামায়াত একটি আদর্শিক দল। লুটপাট বা চাঁদাবাজি কখনোই মেনে নেওয়া হবে না। সব ধরনের ষড়যন্ত্র ও অপকর্ম প্রতিহত করা হবে।”

.

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নাটোরে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :