ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরে গরম পানি দিয়ে ঝলসানো নারীর সিএমএইচে চিকিৎসার দায়িত্ব নিলেন সেনাবাহিনী

সাইফুল ইসলামঃ

নাটোরের কাফুরিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে ভয়াবহ নির্যাতনের শিকার হওয়া এক নারীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল মঙ্গলবার (১৫ই জুলাই ) সেনাপ্রধানের সরাসরি নির্দেশনায় তাকে তার নিজ বাসা নাটোর থেকে বগুড়া সিএমএইচে (সামরিক হাসপাতালে) বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থার জন্য পাঠানো হয়েছে।

সেনাবাহিনী সূত্র জানায়, গত ২৬ জুন হালিমা ও শাহানাজ নামের দুই নারীকে কিছু দুষ্কৃতকারী নির্মমভাবে নির্যাতন করে। গরম পানি ও মরিচের গুঁড়া মিশ্রিত পানি ঢেলে দেওয়ার পাশাপাশি মাথায় আঘাত করে। নির্যাতনের ঘটনার পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত অভিযান পরিচালনা করে ছয়জন দুষ্কৃতকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সেনাবাহিনীর এই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে।

আহত নারীদের একজন বর্তমানে স্থিতিশীল হলেও, শাহানাজ নামের নারীর অবস্থা এখনও আশঙ্কাজনক। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। ইতোমধ্যে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসা ব্যয়ে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে, যা পরিবারটির পক্ষে বহন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এই মানবিক দিক বিবেচনায় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশে ভুক্তভোগী নারীর উন্নত চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করে প্রয়োজনীয় সকল চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগকে কৃতজ্ঞতার সাথে স্বাগত জানিয়েছেন। তারা জানান, এমন উদ্যোগ দেশের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। সেনাবাহিনীর এই ভূমিকা শুধু নিরাপত্তা নয়, মানবিক সহায়তার ক্ষেত্রেও তাদের দায়িত্বশীলতার প্রমাণ বহন করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়াকে ফলো-অন করিয়ে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

error: Content is protected !!

নাটোরে গরম পানি দিয়ে ঝলসানো নারীর সিএমএইচে চিকিৎসার দায়িত্ব নিলেন সেনাবাহিনী

আপডেট টাইম : ০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :