ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরের সিংড়ায় কিশোরীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদন্ড

-ছবিঃ প্রতীকী।

নাটোরের সিংড়ায় রেশমী (১৬) নামে এক কিশোরীকে গলাটিপে হত্যার দায়ে শাহাদত হোসেন (৩০) নামে একজনকে মৃত্যুদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। আজ ২২ এপ্রিল সোমবার সকাল সাড়ে দশটার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দিয়েছেন। মৃত্যুদন্ড শাহাদাত হোসেন সিংড়া উপজেলার দেওগাছা উত্তর পাড়া গ্রামের মোসলেম প্রামানিকের ছেলে।
নাটোর জজ কোর্টের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, গত ২০১৯ সালের ৪ আগস্ট দুপুরে ভিকটিম রেশমি খাতুনকে বাড়িতে একা পেয়ে শ্লীলতার উদ্দেশ্যে জড়িয়ে ধরে। রেশমী নিজেকে ছাড়িয়ে নিয়ে বিষয়টি তার বাবা-মাকে বলে দেবে বলে জানায়।
এ সময় শাহাদাত ভয় পেয়ে রেশমীকে গলা টিপে হত্যা করে এবং বাড়ির ঘরের তীরের সাথে গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে ঝুলিয়ে রাখে। পরে বিষয়টি বাড়ির লোকজন টের পেলে শাহাদত সেখান থেকে পালিয়ে যায়। এ সময় গ্রামবাসী ধাওয়া করে তাকে ধরে পুলিশে সোপর্দ করে। ওই দিন বিকেলে রেশমী খাতুনের মা সোনাভান বিবি বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আসামি শাহাদাত হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। স্বাক্ষ্য প্রমাণ শেষে সোমবার আদালতের বিচারক উল্লেখিত রায় প্রদান করেন।
পিপি আনিসুর রহমান আরো জানান, দন্ডপ্রাপ্ত আসামীর উপস্থিতিতে বিজ্ঞ বিচারক এই রায় ঘোষনা করেন। জরিমানার টাকা সরকারী কোষাগারে জমা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘সবার আগে দেশ নয়, এখন সবার আগে বিএনপি’: আব্দুস সাত্তার এমপি

error: Content is protected !!

নাটোরের সিংড়ায় কিশোরীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদন্ড

আপডেট টাইম : ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :