ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরের লালপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎ সংযোগ বন্ধ

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। উপজেলার কদিমচিলান ইউনিয়নের দাইড়পাড়া এলাকায় আফছার আলীর বাড়ির নিকটে এই চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে কোন এক সময় কদিমচিলান এলাকার আফছার আলীর বাড়ির নিকটে বৈদ্যুতিক পুলের সাথে সংযুক্ত ট্রান্সফরমারটি চোরেরা চুরি করে নিয়ে যায়। এর ফলে ওই এলাকার গ্রাহকদের বৈদ্যুতিক সংযোগ বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম জানান, বিষয়টি বনপাড়া সদর দপ্তরের আওতায় হওয়ায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তরের এজিএম খোরশেদ আলম মানবজমিনকে জানান, শনিবার ছুটির দিন হওয়ায় রবিবার এ ঘটনার তদন্ত শুরু হবে এবং থানায় মামলা দায়ের করা হবে।

লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুজ্জামান বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নাটোরের লালপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎ সংযোগ বন্ধ

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :