ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরের লালপুরে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর গণসংযোগ

জুলাই বিপ্লবের পর গত এক সপ্তাহ ধরে নাটোর-১ আসনের (সংসদীয় আসন ৫৮) লালপুর-বাগাতিপাড়ায় অবস্থান করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। তিনি ধারাবাহিকভাবে লালপুর-বাগাতিপাড়া উপজেলায় গণসংযোগ, পথসভা ও বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছেন।

রবিবার (১৩ অক্টোবর) তিনি ৪ নং আরবাব ইউনিয়নের অমৃতপাড়া, ৫ নং বিলমাড়িয়া ইউনিয়নের রহিমপুর-উধনপাড়া, ৮ নং দুড়দুরিয়া ইউনিয়নের পাইকপাড়া, আট্টিকা সহ কয়েকটি গ্রামে পথসভা করেন।

রহিমপুর-উধনপাড়া গ্রামে পথসভায় বিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে টিপু বলেন, “রহিমপুর-উধনপাড়ায় গত ১৭ বছরে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। যা উন্নয়ন হয়েছে, তা বিএনপির সময় হয়েছে। আপনারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন। বিএনপিকে সংগঠিত করে তারেক রহমান ও খালেদা জিয়ারের হাতকে শক্তিশালী করতে হবে।”

তিনি আরও বলেন, “আপনারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন এবং দুষ্কৃতকারীরা যেন আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সচেতন থাকবেন। বিএনপি ক্ষমতায় গেলে বিলমাড়িয়ার সাথে যোগাযোগের সকল রাস্তা পাকা করা হবে।”

পথসভা শেষে তিনি সড়ক দুর্ঘটনায় আহত রহিমপুর গ্রামের মো: আশরাফ আলী এবং দীর্ঘদিন ধরে হৃদরোগে অসুস্থ মো: আলমগীর হোসেনকে দেখতে যান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর থানা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, প্রভাষক আবদুল হাই নান্নু, নাজিউর রহমান বাবু, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মোল্লা, ইউসুফ মাস্টার, আকবর হোসেনসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

error: Content is protected !!

নাটোরের লালপুরে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর গণসংযোগ

আপডেট টাইম : ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
রাশিদুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি :