ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরের লালপুরে দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের বিক্ষোভ

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া বাজারে অতিরিক্ত খাজনা আদায় ও দুই ব্যবসায়ীকে মারধরের অভিযোগে দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্যবসায়ীরা। বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে বিলমাড়িয়া হাট বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক কর্মসূচি পালন করা হয়।
এ ঘটনায় অতিরিক্ত খাজনা আদায় বন্ধে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তারা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় বাংলা নতুন বছরের প্রথম হাটবারে ইজারাদারের লোকজন গত বছরের তুলনায় দ্বিগুন খাজনা দাবি করে জোরপূর্বক আদায় করে। বাজারের ব্যবসায়ী রুবেলের কাছে অতিরিক্ত খাজনা চেয়ে না পাওয়ায় ইজারাদারের ভাই জফিরুলের নেতৃত্বে রুবেল ও কর্মচারী আনোয়ারকে মারপিট করে।
এ বিষয়ে বাজারের ব্যবসায়ী আসলাম উদ্দিন ও আনোয়ার হোসেন বলেন, ‘ইজারাদারের দ্বিগুন খাজনা দাবি ও ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে আমরা দোকান বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করছি। এ ঘটনায় দোষীদের বিচার চাই।
এ সময় সমাবেশে বক্তব্য দেন সমিতির সভাপতি আজম আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু প্রমুখ।
অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়ে জানতে চাইলে হাটের ইজারাদার মনিরুল ইসলাম অপি বলেন, গতকাল রুবেলের থেকে সরকার নির্ধারিত চাটে ২০ টাকা উল্লেখ থাকলেও তার অর্ধেক ১০ টাকা চাওয়া হয়েছিল। এখানে অতিরিক্ত খাজনা আদায়ের সুযোগ নেই। আর মারধরে কোন ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

নাটোরের লালপুরে দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের বিক্ষোভ

আপডেট টাইম : ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :