ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরের লালপুরে আগুনে পুড়ে সর্বস্বান্ত আশ্রয়ণ প্রকল্পের ৩ পরিবার

ছবি- প্রতীকী।

নাটোরে লালপুরে আশ্রয়ণ প্রকল্পে আগুনে ৩টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এ সময় ঘরে থাকা নগদ সাড়ে ৩ লাখ টাকাসহ প্রায় আনুমানিক ৭ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৪ জুন) দুপুর পৌনে ১টার দিকে লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের রসুলপুর আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তৌহিদুল ইসলাম (বাঘা), বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সিদ্দিক আলী মিষ্টু।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরের পাশে বসে কান্নায় ভেঙে পড়ছিলেন ক্ষতিগ্রস্ত আমজেদ আলী তিনি কান্না জড়িত কন্ঠে বলেন আগুনে আমার গরু বিক্রি করা নগদ সাড়ে ৩ লক্ষ টাকা, সাড়ে ৪ মন ধান ও আড়াই মন চাউল, গোয়াল ঘর সহ সবকিছু পড়ে ছাই হয়ে গেছে, আমার পরিবারের পরনের কাপড়ও নেই।
লালপুর ফায়ার সার্ভিস সাব অফিসার আব্দুস সালাম জানান, দুপুরে বিলমাড়িয়া ইউনিয়নের রসুলপুর আশ্রয়ণ প্রকল্পের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।
বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সিদ্দিক আলী মিষ্টু বলেন, দুপুর পৌনে ১ টার দিকে আশ্রয়ণ প্রকল্পে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি)  শিমুল আকতার  গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  ত্রান সামগ্রী  সহায়তা করেন এবং ঘরসহ যাবতীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে সারের ডিলারশিপ নিয়ে দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন

error: Content is protected !!

নাটোরের লালপুরে আগুনে পুড়ে সর্বস্বান্ত আশ্রয়ণ প্রকল্পের ৩ পরিবার

আপডেট টাইম : ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
মোঃ আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :