আপডেট টাইম :
০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
১২৬
বার পঠিত
নাটোরের বাগাতিপাড়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
আনিসুর রহমানঃ নাটোরের বাগাতিপাড়ায় সাপের কামড়ের একদিন পর চিকিৎসাধীন অবস্থায় সাত বছরের শিশু আব্দুল্লাহর মৃত্যু হয়েছে। সে মুন্সিপাড়া কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত আব্দুল্লাহ উপজেলার জামনগর ইউনিয়নের মুন্সিপাড়ার পাঁচানীপাড়া গ্রামের রাকিবুল ইসলামের ছেলে। স্বজনরা জানান, বুধবার মধ্য রাতে দাদির সঙ্গে একই বিছানায় মশারির ভেতরে ঘুমিয়েছিল শিশু আব্দুল্লাহ। ঘুমন্ত অবস্থায় তাকে বিষাক্ত সাপে কামড় দেয়। প্রথমে আব্দুল্লাহকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। মশারির ভেতরে আটকে পড়া সাপটি মেরে একটি পাতিলে ভরে তার সঙ্গে হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আনিসুর রহমানঃ
নাটোরের বাগাতিপাড়ায় সাপের কামড়ের একদিন পর চিকিৎসাধীন অবস্থায় সাত বছরের শিশু আব্দুল্লাহর মৃত্যু হয়েছে। সে মুন্সিপাড়া কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
শুক্রবার সকালে রাজশাহী মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত আব্দুল্লাহ উপজেলার জামনগর ইউনিয়নের মুন্সিপাড়ার পাঁচানীপাড়া গ্রামের রাকিবুল ইসলামের ছেলে।
স্বজনরা জানান, বুধবার মধ্য রাতে দাদির সঙ্গে একই বিছানায় মশারির ভেতরে ঘুমিয়েছিল শিশু আব্দুল্লাহ। ঘুমন্ত অবস্থায় তাকে বিষাক্ত সাপে কামড় দেয়। প্রথমে আব্দুল্লাহকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। মশারির ভেতরে আটকে পড়া সাপটি মেরে একটি পাতিলে ভরে তার সঙ্গে হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।