ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরের বাগাতিপাড়ায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাইফুল ইসলামঃ

নাটোরের বাগাতিপাড়ায় ১ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ আজম আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল। বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার বিদ্যুৎনগর বাজার থেকে ওই গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আজম আলী পাশ্ববর্তী নাটোর সদর উপজেলার কাঠালবাড়িয়া মোল্লাপাড়া এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে। শুক্রবার (৭ মার্চ) র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছেন, র‍্যাব-৫ রাজশাহীর সার্কেল অ্যাডজুট্যন্ট কামরুজ্জামান চৌধুরী।

প্রেস বিজ্ঞপ্তিতে সার্কেল অ্যাডজুট্যন্ট কামরুজ্জামান চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চন্দ্রখৈর বিদ্যুৎনগর বাজার এলাকায় আজম আলী নামে এক মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য গাঁজা বিক্রির উদ্দ্যেশে ওই বাজারে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে ঐ দিন রাত ১১টার দিয়ে ওই বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ আজম আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

আজমকে গ্রেপ্তারের সময় তার কাছে থেকে একটি মোটর সাইকেল, একটি বাটন মোবাইল ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। র‍্যাবের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শুক্রবার গ্রেপ্তারকৃত আজম আলীর বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে মাদক ব্যবসায়ী আজম আলীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চুয়েটের অচলাবস্থা ২৮ দিনে, নিরসনে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

error: Content is protected !!

নাটোরের বাগাতিপাড়ায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :