ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে মৎস শিকারে, শিকারীদের মহা উৎসব

নাটোরের বাগাতিপাড়ার বুক চিরে বয়ে চলা এক সময়ের খরস্রোতা বড়াল নদীর পানি শুকিয়ে তলদেশ খাঁ খাঁ করছে। কোথাও কোথাও হাঁটু পানির দেখা মেলে, কোথাও আবার পানি শুকিয়ে মাটি ফেটে চৌচির হতে দেখা যাচ্ছে  । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হয়, ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।’ সেই সামান্য পানিতে মাছের আনাগোনা দেখে স্থানীয় শৌখিন মাছ শিকারীরা নেমে পড়েন নদীর পানিতে।

এমন চিত্র দেখা গেল উপজেলার সালাইনগর ব্রীজের নীচে বড়াল নদীতে। যেন তারা মাছ শিকারের উৎসবে মেতেছেন। বিভিন্ন বয়সী নারী-পুরুষ জাল টেনে মাছ শিকার করছেন। দুয়েকটি ছোট-বড় মাছ ধরে যেন আনন্দে মেতে উঠছেন তারা। ঘন শেওলার মাঝে লুকিয়ে থাকা মাছগুলোকেও তাড়া দিয়ে বের করে জালে আটকানোর চেষ্টা করছেন এসব শৌখিন মাছ শিকারীরা। তপ্ত দুপুরের কাঠফাটা রোদও যেন তাদের মাথায় নেই। অবশেষে প্রায় দেড়-দুই ঘন্টা ব্যাপি চলে মাছ শিকার।

কিন্তু কাঙ্খিত মাছ না পেলেও দল বেঁধে শিকারের উৎসবেই যেন তারা বেজায় খুশি। মাছ শিকারীদের মধ্যে কয়েকজন গৃহবধুরা জানায়, ছোট বেলায় বাড়ির পুকুরে শুকনো মৌসুমে মাছ ধরতাম। নদীতে অল্প পানি হওয়ায় সবার সাথে মাছ ধরতে নেমে বেশ ভালো লেগেছে। মাছ শিকারী বাজিতপুর গ্রামের আবিদ হাসান বলেন, নদীতে পানি নেই। কিছুটা গভীর এলাকায় হাঁটু পানি জমে আছে।

ওই পানিতে কিছু ছোট মাছ ভাসতে দেখে মাছ ধরতে নেমেছিলাম। মাছ তেমন একটা পাওয়া না গেলেও আনন্দটায় বেশি হয়েছে। একই গ্রামের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী তরিকুল  জানায়, মা-বাবা, চাচা-চাচীদের সাথে মাছ ধরতে নেমেছিলাম বেশ আনন্দ হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হামের চিকিৎসায় ঘাটতি না রাখতে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

error: Content is protected !!

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে মৎস শিকারে, শিকারীদের মহা উৎসব

আপডেট টাইম : ১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :