ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরের বাগাতিপাড়ায় জমি দখল করে কৃষকের কলা গাছ কর্তন

আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় কৃষকের জমি দখল করে ৪০০টি কলা ও ১টি লিচু গাছ কর্তনের অভিযোগ উঠেছে উপজেলার বাটিকামারী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মুকুল হোসেনসহ অন্তত দশজনের বিরুদ্ধে। গত শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে এ নিয়ে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী একই গ্রামের মৃত আহসান সরকারের ছেলে জিন্নাত আলী সরকার।

অভিযোগ সূত্রে জানা গেছে, ক্রয় সূত্রে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারী এলাকার ৪১ শতাংশ জমির মালিক হোন ভুক্তভোগী জিন্নাত আলী সরকার। এরপর ওই জমিতে বাণিজ্যিক ভাবে কলা চাষ শুরু করলে ওই জমির কিছু অংশ নিজের দাবি করে বাঁধা দেন অভিযুক্ত মুকুল হোসেন। এরপর হটাৎ গত শুক্রবার সকালে মুকুলসহ অন্তত ১০জন হাতে হাঁসুয়া নিয়ে জমিতে প্রবেশ করে সব গাছ কর্তন করে ও ওই জমিতে থাকা ১টি সেল মেশিন নিয়ে যায় এবং মেশিন রাখা ঘর গুড়িয়ে দেয়।

ভুক্তভোগী জিন্নাত আলী সরকার জানান, ‘গাছ কর্তন, ভাঙচুর ও সেল মেশিন নিয়ে যাওয়ায় তার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তাছাড়া, অভিযুক্তরা তার পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে। এ নিয়ে তিনি থানায় অভিযোগ দিয়েছেন, ওসি সাহেব মামলা রেকর্ডের আশ্বাস জানিয়েছেন।’

অন্যদিকে প্রধান অভিযুক্ত মুকুল হোসেন বলছেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযোগটি পেয়েছি, একজন এসআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নাটোরের বাগাতিপাড়ায় জমি দখল করে কৃষকের কলা গাছ কর্তন

আপডেট টাইম : ০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :