ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরের বাগাতিপাড়ায় চাঁদা না দেওয়ায় হামলা চালিয়ে নিয়োগ পরীক্ষা পন্ড, তিনজন আটক

আনিসুর রহমানঃ

নাটোরের বাগাতিপাড়ায় হামলায় চালিয়ে নন্দীকুজা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা পন্ড করে দিয়েছে। চাঁদা না দেওয়ার কারণে তারা হামলা চালিয়েছে বলে দাবি করেছেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। শনিবার (৩১ মে) সকালে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের নন্দীকুজা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ ঘটনার পরে অভিযান চালিয়ে আলতাফ হোসেন, মাহাবুর রহমান নাবিল ও রাসেল আলী নামের তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের বাগাতিপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

–

বিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ সকালে নন্দীকুজা উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী ও কম্পিউটার ল্যাব অপারেটর এই তিনটি পদে নিয়োগ পরীক্ষা চলছিল । লিখত পরীক্ষা শেষে অফিস কক্ষে ভাইভা চলছিল এমন সময়ে নন্দীকুজা গ্রামেরই আলতাফ হোসেন (৫৮), মাহাবুর রহমান নাবিল (৪৬), ফয়সাল হোসেন (২৮) এবং রাসেল আলী (২৭) নামের চারজন লোক লাঠি নিয়ে এসে হামলা করে প্রধান শিক্ষককে মারপিট করে এবং নিয়োগ বোর্ডের সদস্যদের লাঞ্ছিত করা হয়। এসময় তারা অফিস কক্ষের আসবাবপত্র ও কাগজপাতি নষ্ট করে। পরে সভাপতির নির্দেশনা অনুযায়ী পরীক্ষা স্থগিত করলে নিয়োগ বোর্ডের সদস্যরা চলে যান।

–

নন্দীকুজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন থেকে এই এলাকার কয়েকজন চাঁদাবাজ তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না দেওয়া তারা আজ বিদ্যালয়ে তিনজন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা চলাকালিন চহামলা চালিয়ে তাকে মারধরসহ নিয়োগ বোর্ডের সদস্যদের লাঞ্ছিত করেছে। ফলে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

–

বিদ্যালয়ের সভাপতি আব্দুস সাত্তার বলেন, আজকে হঠাৎই পরীক্ষা চলাকালীন সময়ে এলাকার কয়েকজন লাঠি নিয়ে এসে হামলা করে প্রধান শিক্ষকসহ নিয়োগ বোর্ডের কয়েকজনকে মারপিট করে। পরে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

–

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে আলতাফ হোসেন, মাহাবুর রহমান নাবিল ও রাসেল আলীকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান তিনি

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নাটোরের বাগাতিপাড়ায় চাঁদা না দেওয়ায় হামলা চালিয়ে নিয়োগ পরীক্ষা পন্ড, তিনজন আটক

আপডেট টাইম : ০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :