ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরের বাগাতিপাড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নাটোরের বাগাতিপাড়ায় অতিরিক্ত বিষন্নতায় শিউলি খাতুন নামে ৩০ বছরের এক গৃহবধূ গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সোমবার ২২ এপ্রিল সকালে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শিউলি খাতুন ওই এলাকার আব্দুল আজিজ মন্ডল শক্তির স্ত্রী। তার বাবার বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে।

পরিবারের বরাৎ দিয়ে পুলিশ জানায়, মৃত গৃহবধুর প্রথম পূত্র সন্তান হয়ে মারা যায়। পরে তার দুটি কণ্যা সন্তান হয়। দুটি কণ্যা সন্তান হলেও পূত্র সন্তান মারা যাওয়ার পর থেকেই সে বিষন্নতায় ভুগছিলেন। সে কারণে শশুর বাড়ি ও মায়ের বাড়ির সকলের সাথেই শিউলি খুব খারাপ আচরণ করতেন। ওই বিষন্নতা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ আরও জানান, ঘটনার দিন সকালে শিউলি সকলের অজান্তে ঘরের দরজা লাগিয়ে নিজের শয়নকক্ষের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের দরজা লাগানো দেখে সন্দেহ হয় তাদের। পরে ঘরের জানালা দিয়ে তাকে ঝুলতে দেখে ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামায়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

এদিকে ময়নাতদন্তের পরে এদিন সন্ধ্যায় গৃহবধূ শিউলি খাতুনের লাশ তার মায়ের বাড়ি কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে বলে একটি সূত্রে জানা গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির ঘুরে দাঁড়াতে এখন একটা বড় ধাক্কা দরকার

error: Content is protected !!

নাটোরের বাগাতিপাড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আপডেট টাইম : ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :