ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরের বাগাতিপাড়ায় অ্যান্টিভেনমের মাধ্যমে সাপে কাটা রোগীর চিকিৎসা শুরু

নাটোরের বাগাতিপাড়ায় মো. আকরাম উদ্দিন (২৪) নামে এক যুবকের শরীরে প্রয়োগের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর অ্যান্টিভেনম চিকিৎসা শুরু হয়েছে।

বুধবার সকালে ওই যুবকের শরীরে প্রয়োগের মাধ্যমে এই উপজেলায় প্রথম চিকিৎসা শুরু করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মো. আব্দুর রাজ্জাক।

সাপে কাটা যুবক আকরাম উদ্দিন ঝিনাইদহ সদরের তেঁতুলতলা মোড় এলাকার মো. বসির বিশ্বাসের ছেলে।

আকরাম উদ্দিন বলেন, তিনি দীর্ঘদিন থেকে শ্বশুরের এলাকায় থেকে দিনমজুরের কাজ করেন। বুধবার সকালে অন্যের জমিতে তিল কাটতে যান তিনি। এ সময় তার ডান পায়ে বিষধর সাপে দংশন করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তার আত্মীয় স্বজনরা তাকে বাগাতিপাড়া হাসপাতালে নিয়ে আসে।

আকরাম আরও বলেন, সেখানে চিকিৎসা নেয়ার পর তিনি অনেক ভালো আছেন এবং হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।

বাগাতিপাড়া উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আকরাম উদ্দিন নামে সাপে কাটা এক যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার আত্মীয়রা। ওই যুবকের শারীরিক অবস্থা দেখে তারা নিশ্চিত হন যে তাকে বিষধর সাপে কেটেছে। এরই প্রেক্ষিতে আকরামের শরীরে অ্যান্টিভেনম প্রয়োগ করানো হয়।

ডা. মো. আব্দুর রাজ্জাক আরও জানান, এই প্রথম বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অ্যান্টিভেনম চিকিৎসা দেওয়া হলো। বর্তমানে আকরাম উদ্দিন সেখানেই চিকিৎসাধীন আছেন এবং তিনি ভালো আছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

error: Content is protected !!

নাটোরের বাগাতিপাড়ায় অ্যান্টিভেনমের মাধ্যমে সাপে কাটা রোগীর চিকিৎসা শুরু

আপডেট টাইম : ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
মোঃ আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :