ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

হাসিবুল ইসলাম সাদঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বজ্রপাতে আবু তালেব (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাহিমালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু তালেব একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল থেকে এলাকায় ভারী বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই আবু তালেব তার ধানের জমিতে কৃষিকাজ করছিলেন। হঠাৎ করেই প্রবল শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের কৃষকরা ছুটে এসে দেখতে পান, বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

হঠাৎ এ অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের পরিবার স্বজনরা ভেঙে পড়েছেন। প্রতিবেশীরা জানান, আবু তালেব ছিলেন পরিশ্রমী কৃষক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃত্যুতে পরিবার নিদারুণ কষ্টে পড়বে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে গ্রামে বজ্রপাতে মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে। সচেতনতা ও নিরাপদ আশ্রয়ে না যাওয়ার কারণে প্রাণহানি বাড়ছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে ঝড়-বৃষ্টির সময় কৃষক ও সাধারণ মানুষকে খোলা মাঠে না থাকার জন্য আহ্বান জানিয়েছেন তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

e-Paper-29.06.2026

error: Content is protected !!

নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট টাইম : ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
হাসিবুল ইসলাম সাদ, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :