আপডেট টাইম :
১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
১৩২
বার পঠিত
নাটোরের বড়াইগ্রামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
মোঃ সাইফুল ইসলামঃ 'সমন্বিত উদ্যোগ , প্রতিরোধ করি দূর্যোগ' প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে আন্তর্জাতিক দু্র্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলামের নেতৃত্বে ১৮ সদস্যের একটি চৌকস দল বিভিন্ন ভূমিকম্প ও অগ্নি নির্বাপন বিষয়ে সচেতনতা মূলক মহড়া দেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় ফায়ার সার্ভিসের কর্মিদের সহযোগিতায় অগ্নি নির্বাপন মহড়ায় সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার এবং মডেল উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্র-ছাত্রী। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে প্রতিবছর ১৩ অক্টোবর দিবসটি পালিত হয়।
মোঃ সাইফুল ইসলামঃ
‘সমন্বিত উদ্যোগ , প্রতিরোধ করি দূর্যোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে আন্তর্জাতিক দু্র্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলামের নেতৃত্বে ১৮ সদস্যের একটি চৌকস দল বিভিন্ন ভূমিকম্প ও অগ্নি নির্বাপন বিষয়ে সচেতনতা মূলক মহড়া দেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় ফায়ার সার্ভিসের কর্মিদের সহযোগিতায় অগ্নি নির্বাপন মহড়ায় সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার এবং মডেল উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্র-ছাত্রী।
দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে প্রতিবছর ১৩ অক্টোবর দিবসটি পালিত হয়।