ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়েছে ছয়টি কক্ষ, ৪০ লাখ টাকার ক্ষতি !

ছবি- প্রতীকী।

মোঃ আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি সম্পূর্ণ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় চল্লিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক ও এলাকাবাসী।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ছাতিয়ান গাছা স্কুলপাড়া গ্রামের কফিল উদ্দিনের বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কফিল উদ্দিন একই এলাকার মৃত খালেক পাটোয়ারীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ওই বাড়ির ছয়টি কক্ষই পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় নিঃস্ব হয়ে গেছে পরিবারটি।

তবে, ঘটনার শুরুতেই বনপাড়া ফায়ার সার্ভিসকে জানানো হলেও ঘটনাস্থলে দেরিতে আসায় এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন ফায়ার কর্মীরা, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সঠিক সময়ে অগ্নিকাণ্ডস্থলে না পৌঁছানো ও দায়িত্বে অবহেলা আছে কিনা, এ প্রশ্নের উত্তরে বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরামুল হাসান বলেন, “নিয়ম অনুযায়ী ঘন্টায় ৪০ কিলোমিটার গতিতে যাওয়ার নিয়ম, আমরা ভুল রাস্তায় যাওয়ার কারণে কিছুটা বিলম্ব হয়েছে, আমরা আমাদের সাধ্যমত দায়িত্ব পালনে সচেষ্ট।”

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর সরল মূর্মু জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ধারণা মতে ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ লাখ টাকা। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়েছে ছয়টি কক্ষ, ৪০ লাখ টাকার ক্ষতি !

আপডেট টাইম : ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
মোঃ আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :