ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

ছবি প্রতীকী।

নাটোরের নলডাঙ্গায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোঃ খোরশেদ আলম (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার (২০ মে) বেলা ১১ টার সময় উপজেলার মাধনগর রেলওয়ে ষ্টেশনের উত্তর পার্শ্বে ২৪৪ নং ব্রীজের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের পুর্ব জোয়ান এলাকার মোঃ বাবু প্রামানিকের ছেলে। সে পশ্চিম মাধনগর পুরুষোত্তমবাটী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

মাধনগর রেলওয়ে ষ্টেশন মাষ্টার মোঃ মোমিন আলী প্রামানিক এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সকালের দিকে স্কুল ছাত্র খোরশেদ আলম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে বেলা ১১ টার দিকে কানে মোবাইলের হেডফোন দিয়ে রেললাইন ধরে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছিল।

এসময় ২৪৪ নং ব্রীজের নিকট পৌছালে পেছন দিক থেকে রাজশাহীগামি বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। বিষয়টি সান্তাহার জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুক্তার হোসেন জানান, ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

আপডেট টাইম : ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :