ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জনমনে আতংক

নাটোরের নলডাঙ্গায় গভীর রাতে ৮ খড়ের গাদায় আগুন

ছবি- প্রতীকী।

নাটোরের নলডাঙ্গায় একই গ্রামের ৮টি খড়ের গাদায় একযোগে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত রাতে উপজেলার পুর্ব মাধনগর গ্রামে এই আগুন লাগানোর ঘটনা ঘটে। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনার পর থেকে এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন।
ক্ষতিগ্রস্ত ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা পুর্ব মাধনগর গ্রামের ৮ কৃষকের বাড়ির সামনের ৮টি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে লোকজন নেভানোর চেষ্টা করে। পরে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিভিয়ে ফেলে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, গোটা গ্রাম পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন স্থানের ৮টি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
আগুন লাগানো হয় পূর্ব মাধনগর (হাজিপাড়া) গ্রামের প্রয়াত মকবুল হোসেন প্রাংয়ের ছেলে মাসুদ রানা, পূর্ব মাধনগর (হাড়িগাড়ি পাড়া) গ্রামের প্রয়াত কালাই সিকদারের ছেলে করম আলী, পূর্ব মাধনগর (হাইস্কুল পাড়া) গ্রামের প্রয়াত বাদল সরদারের ছেলে নজরুল ইসলাম, একই পাড়ার প্রয়াত গহর আলীর ছেলে মিলন এবং পূর্ব মাধনগর হিন্দুপাড়া এলাকার প্রয়াত সুরেন্দ্রনাথ মন্ডলের ছেলে অজিদ মন্ডল, মৃত দুলালের ছেলে পিতন ও রমেশের ছেলে সনজিতের খড়ের গদায়।
স্থানীয় বাসিন্দা আনন্দ ও নিতাই দাস জানান, ধান কাটা মৌসুমে তীব্র গরমের মধ্যে দিনভর ধান কাটার পর সবাই অলস শরীর নিয়ে রাতে ঘুমিয়ে পড়েন। এই সুযোগে রাত ২টার দিকে কে বা কারা একই গ্রামের ৮ কৃষকের খড়ের গাদায় একের পর আগুন ধরিয়ে দেয়। চিৎকার চেচা-মেচিতে ঘুম ভেঙ্গে গেলে তারা আগুন আগুন বলে চিৎকার শুনতে পান। ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। একটি গাদার আগুন নেভানোর সময় অন্য পাড়ায় অপর খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে নলডাঙ্গা থেকে ফায়ার কর্মীরা এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুন লাগানোর ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি আতঙ্ক বা নাশকতা সৃষ্টির জন্য এই আগুন লাগানো হয়েছে বলে তারা মনে করছেন। কেননা, খড়ের গাদার পাশেই সবার বাড়ি রয়েছে। বাড়ি-ঘরে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। কেউ কেউ মনে করছেন, গ্রামের বখাটেরা তামাশা করার জন্য এই আগুন লাগিয়ে থাকতে পারে।
নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হাবিবুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
নলডাঙ্গা থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, রাতেই খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত করে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নাশকতা কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হামের চিকিৎসায় ঘাটতি না রাখতে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

error: Content is protected !!

জনমনে আতংক

নাটোরের নলডাঙ্গায় গভীর রাতে ৮ খড়ের গাদায় আগুন

আপডেট টাইম : ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :