ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরের গুরুদাসপুরে ওজনে কম দেওয়ায় ৩ পেট্রোল পাম্পকে জরিমানা

সাইফুল ইসলামঃ

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে নাটোরের গুরুদাসপুরে ৩টি মিনি পেট্রোল পাম্পকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার (২৩ এপ্রিল) দিনব্যাপী শহরের চাঁচকৈড় বাজারসহ বিভিন্নস্থানে ওই ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম।

.

এসময় বিএসটিআই রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক মিঠুন কবিরাজ ও গুরুদাসপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

.

জানা যায়, গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় খলিফাপাড়া মহল্লার পদ্মা অয়েল কোং ডিলার ও যমুনা অয়েল কোং পরিবেশক মেসার্স নজরুল এন্টার প্রাইজের পরিচালক হুমায়ুন কবির তপু দীর্ঘদিন ধরে তার ব্যবসা প্রতিষ্ঠানে ডিজেল, পেট্রোল, অকটেন বিক্রি করে আসছিলেন। বিএসটিআই এর অভিযানে ওজনে কম দেয়ার বিষয় প্রমানিত হলে অপরাধ স্বীকার করায় ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা
জরিমানা করা হয়। এর আগেও ওই প্রতিষ্ঠানে একই অপরাধে একাধিকবার জরিমানা ও সতর্ক করা হলেও তিনি সংশোধন হননি।

.

নাম প্রকাশ না করার শর্তে অন্তত ১০ জন এলাকাবাসী জানান, ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডিজেল, পেট্রোল ও অকটেন তেল মাপে কম দেয়া ও ভেজাল তেল বিক্রির অভিযোগ আছে। সাধারণ জনগন অভিযোগ দিলে তাদের ওপর চড়াও হতেন মালিকের লোকজন। ওই ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করার দাবী তাদের।

.

এদিকে নজরুল এন্টার প্রাইজের চাঁচকৈড় বাজার শাখাতেও বিএসটিআই এর অভিযান পরিচালিত হয়েছে। সেখানে একইস্থানে গোখাদ্য ও পেট্রোলিয়াম জাতীয় পদার্থ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওই প্রতিষ্ঠান পরিচালনা করেন নজরুল ইসলামের ছোট ছেলে টিপু সুলতান।

.

এ বিষয়ে হুমায়ুন কবির তপু জানান, টেকনিক্যাল কারনে মেশিনের মাধ্যমে পরিমাপ করা তেল কম হয়ে থাকতে পারে। এ কারনে তার প্রতিষ্ঠানে জরিমানা ও সতর্ক করা হয়েছে।

.

অপরদিকে গুরুদাসপুর মডেল মসজিদের পাশে মেসার্স লামিয়া এন্টারপ্রাইজের মিনি তেল পাম্পেও বিএসটিআইএর ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়। প্রতিষ্ঠানের মালিক আখতারুজ্জামান ওজনে কম দেয়ার অপরাধ স্বীকার করায় তাকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

.

নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম বলেন, ওজন ও পরিমাপ আইন ২০১৮ এর ২৯ ধারায় দুটি মিনি তেল পাম্পকে ২০ হাজার ও অপর মিনি পাম্পে গোখাদ্য ও পেট্রোলিয়াম জাতীয় পদার্থ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমান অভিযান চলমান থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নাটোরের গুরুদাসপুরে ওজনে কম দেওয়ায় ৩ পেট্রোল পাম্পকে জরিমানা

আপডেট টাইম : ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :