ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

‘সুরক্ষিত নারী ও কন্যার অধিকার’ নিশ্চিতে গুরুত্বারোপ

নাচোলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মোঃ সুমন আলী:

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার বেলা ১১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে কোরআন তেলাওয়াত করেন নাচোল উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন আলামিন হোসেন।

নাচোল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্ধনা সাহার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মাহবুব উল আলম, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী, উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, বিএনপি নেতা নুরুল হুদাসহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, নারী সংগঠনের প্রতিনিধিরা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সভাপতির বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, “নারী ও কন্যাশিশুর অধিকার কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, তা বাস্তবে প্রয়োগ করতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।”

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, নারীর অর্থনৈতিক ও সামাজিক মুক্তি ছাড়া একটি রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে মাথা তুলে দাঁড়াতে পারে না। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির অধিকার থেকে শুরু করে কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। পাশাপাশি নাচোল উপজেলাকে নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

বক্তারা বাল্যবিবাহ রোধ ও নারী শিক্ষা প্রসারে স্থানীয় নেতৃবৃন্দকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। শেষে উপস্থিত নারীদের মাঝে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুলগাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের

error: Content is protected !!

‘সুরক্ষিত নারী ও কন্যার অধিকার’ নিশ্চিতে গুরুত্বারোপ

নাচোলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট টাইম : ০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
মোঃ সুমন আলী, নাচোল (নাটোর) প্রতিনিধি :