ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাগেশ্বরীতে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে যুবদলের লিফলেট বিতরণ

জেলাল আহম্মদ রানা, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস এম ফারুক হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টায় নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির ফুটবল মাঠ থেকে লিফলেট বিতরণ শুরু করে নাগেশ্বরী পৌর বাজার, বাসটার্মিনাল, কলেজ মোর, কাজী মার্কেট হয়ে থানা গেট পর্যন্ত এই লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভিতরবন্দ ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সাবেক ছাত্র নেতা শামিম ব্যাপারী, আব্দুস ছালাম চান, স্বেচ্ছাসেবক দলের পৌর আহবায়ক আজিজুল হক, উপজেলা যুগ্ম আহবায়ক যুব দল শামিম রেজা, কুড়িগ্রাম জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আল আমিন। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ডের যুব ও ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণকালে এস এম ফারুক হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু সহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন।

সেই দাবি সবার মধ্যে পৌঁছিয়ে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘সবার আগে দেশ নয়, এখন সবার আগে বিএনপি’: আব্দুস সাত্তার এমপি

error: Content is protected !!

নাগেশ্বরীতে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে যুবদলের লিফলেট বিতরণ

আপডেট টাইম : ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
জেলাল আহম্মদ রানা, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :