ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলডাঙ্গায় সরকারী সার বোঝাই ট্রাক উল্টে খাদে

আনিসুর রহমান:

নাটোরের নলডাঙ্গা উপজেলায় সরকারি সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়েছে। তবে এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার অক্ষত রয়েছেন।

বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৪টার দিকে নওগাঁ-নাটোর মহাসড়কের নলডাঙ্গা উপজেলার বীরকুটশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কুষ্টিয়া-ট-১১-২৮০৫ নম্বরের ট্রাকটি যশোরের নওপাড়া থেকে সরকারি সার নিয়ে নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বীরকুটশা বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পশ্চিম পাশের খাদে উল্টে পড়ে।

খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশের রাত্রীকালীন ডিউটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় যেসব প্রশ্ন সামনে আসছে

error: Content is protected !!

নলডাঙ্গায় সরকারী সার বোঝাই ট্রাক উল্টে খাদে

আপডেট টাইম : ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :