ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলডাঙ্গায় মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াইঃ মোবাইল কোর্টে দুইজনকে জরিমানা

মোঃ সাইফুল ইসলামঃ

নাটোরের নলডাঙ্গা উপজেলার পৌরসভাধীন নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমারি ব্রিজ এলাকায় মহাসড়ক দখল করে ভুট্টা (শস্য) মাড়াই করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে মহিষমারি ব্রীজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ শামীম হোসেন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই করায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ধারা লঙ্ঘনের দায়ে ১০৯ ধারায় দুইটি মামলায় মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন— মো. সুমন (২৮), পিতা: মো. হাসেন এবং মোছা. রিনা বেগম, পিতা: আবুল হোসেন।
অভিযান চলাকালে পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ শামীম হোসেন জানান, জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মহাসড়ক দখল করে শস্য মাড়াই বা যেকোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইন অনুযায়ী নিয়মিত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু’র সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান

error: Content is protected !!

নলডাঙ্গায় মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াইঃ মোবাইল কোর্টে দুইজনকে জরিমানা

আপডেট টাইম : ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
মোঃ সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :