ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরণ

সাইফুল ইসলাম:

সরকারের নির্বাচনী অঙ্গীকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নাটোরের নলডাঙ্গা উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সহায়ক সামগ্রী (অ্যাসিসটিভ ডিভাইস) বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পৃথক তিনটি কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচিগুলোর উদ্বোধন করেন নাটোর-২ (আসন-৫৯)-এর সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খান।

এ সময় সরকারের কৃষিই সমৃদ্ধি প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার, ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা, বিভিন্ন কৃষি উপকরণ এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এছাড়া Special Education Needs and Disabilities (SEND) কার্যক্রমের আওতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার, শ্রবণযন্ত্র, চশমা, ক্রাচসহ বিভিন্ন অ্যাসিসটিভ ডিভাইস ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কৃষি ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সানাউল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জুনায়েদ আহম্মেদ লেলিন, বিসিবির কাউন্সিলর দেওয়ান শাহীন, নলডাঙ্গা উপজেলা ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বুলবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরণ

আপডেট টাইম : ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :