ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন

সাইফুল ইসলাম:

নাটোরের নলডাঙ্গায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬। “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়।

মঙ্গলবার (০৮ এপ্রিল) নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার শুভ উদ্বোধন করা হয়। আগামী ০৯ এপ্রিল পর্যন্ত চলবে এ আয়োজন।

মেলায় ফিতা কেটে উদ্বোধন ও সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আল এমরান খাঁন। উপজেলা প্রশাসন, নলডাঙ্গা, নাটোরের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ মেলায় পৃষ্ঠপোষকতা করছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নানা উদ্ভাবনী প্রকল্প ও স্টল প্রদর্শন করে। শিক্ষার্থীদের অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়।

মেলার স্টলসমূহ পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খাঁন উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আধুনিক বিজ্ঞানচর্চা ও নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সবুজ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, প্রকৌশলী হারুনুর রশিদ এবং ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বুলবুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মোসা:রেহেনা পারভীন, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

error: Content is protected !!

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন

আপডেট টাইম : ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :