ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নলডাঙ্গায় গণপিটুনিতে নিহত-১

আনিসুর রহমান, নাটোর জেলা প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় গণপিটুনিতে আব্দুল মান্নান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ ২০ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে উপজেলার কাসোবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান উপজেলার সমসখলসী গ্রামের আইন উদ্দিনের ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ও স্থানীয়রা জানান, গত রাত সাড়ে ১২টার দিকে মান্নানসহ কয়েকজন রামসাকাজি এলাকায় থাকা পুকুর পাড়ে যায়। পুকুরগুলোর পাহারাদার তাদের দেখে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের ধাওয়া করে। এসময় সবাই পালিয়ে গেলেও পার্শ্ববর্তী কাসোবাড়িয়া এলাকায় মান্নানকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। গণপিটুনিতে গুরুতর আহত হলে এলাকাবাসী মান্নানকে উদ্ধার করে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে দুপুর ১২টা পর্যন্ত এই ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি বলে জানান তিনি। মামলার ডায়েরি করা হলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নলডাঙ্গায় গণপিটুনিতে নিহত-১

আপডেট টাইম : ০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
মোঃ আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :