ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ঝালকাঠির নলছিটিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন (২১ এপ্রিল) রবিবার মোট ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। দ্বিতীয় ধাপের এ নির্বাচনে আগামী ২১ মে উপজেলার ভোটারগন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন রয়েছেন। উপজেলা নির্বাচন ও সহকারি রিটানিং অফিসার মো. মেজবা উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নলছিটি পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিকে মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন খান সেলিম।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মফিজুর রহমান শাহিন, ঝালকাঠি জেলা পরিষদের সাবেক সদস্য জেএম. হাতেম, মো. মনিরুজ্জামান মনির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরীফ মিজানুর রহমান লালন, মো. বদরুল আলম ও উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো.হানিফ হাওলাদার।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম, জাকিয়া খাতুন সিমা, দিলরুবা মাহমুদ, মোসা. নাছিমা আক্তার ও দপদপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আয়েশা আক্তার ।
এদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দিলরুবা মাহমুদ ছাড়া অন্য সবাই আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মী। তবে বিএনপি, জামায়াত বা অন্য কোনো দলের কেউ মনোনয়নপত্র জমা দেননি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অস্ত্রোপচারের পর বমি বমি ভাব কমাতে সাহায্য করতে পারে নয়েস ক্যান্সেলিং হেডফোন

error: Content is protected !!

নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আপডেট টাইম : ১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :