ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নলছিটিতে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ আহত -৩

ঝালকাঠির নলছিটিতে মিষ্টি খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (৫মে) সন্ধায় জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার সাথে জরিত সবাই ইউনিয়নের প্রতাপ গ্রামের বাসিন্দা।
আহত রাকিব হাওলাদার জানান, শুক্রবার বিকেলে আমাদের ভৈরবাপাশ ইউনিয়ন পরিষদ ভবনের পশ্চিম পাশের সড়কে একটি দোকানে আমার ভাই আ.রহমান কাজ করতেছিল। এসময় আমার খালাতো ভাই মো.রবিউল মৃধা মসজিদ থেকে মিলাদের মিষ্টি নিয়ে আসলে আমার ভাইকে জোর করে খাইয়ে দিতে চাইলে সে মিষ্টি খেতে অপাগরতা প্রকাশ করে। তাতে আমার খালাতো ভাই তাকে বকাবকি করলে একপর্যায়ে তার সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এসব শুনে আমরা ঘটনাস্থলে তাদের নিবৃত্ত করতে ছুটে আসি। এরই মাঝে কোন কারন ছাড়াই আমাদের প্রতিবেশী তোজম্বার আলীর দুই ছেলে মো.সহিদ ও মো. শাহিন লাঠিসোটা নিয়ে আমাদের উপর ঝাপিয়ে পরে। তাদের  এলোপাতাড়ি লাঠির আঘাতে আমার বড় ভাই জাহিদ হাওলাদারের মাথা ফেটে যায়। অন্যদের শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে।
আহত জাহিদ হাওলাদারের বাবা জাহাঙ্গির হাওলাদার বলেন, যে মিষ্টি খাওয়াতে এসেছেন তাদের সাথে আমাদের পারিবারিক সমস্যা রয়েছে। তাই সন্দেহ হওয়ায় আমার  ছেলে মিষ্টি খায়নি। সেটা নিয়ে দুই খালাতো ভাইয়ের মধ্যে একটু হাতাহাতি হয়েছে। কিন্তু যারা আমাদের মেরেছে তাদের সাথে তো আমাদের কোন ঝামেলা নেই তারা কেন হঠাৎ আমাদের উপর হামলা করলো সেটা বুঝতে পারছি না। আমাদের পক্ষ থেকে এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
এব্যাপারে কথা বলার জন্য মো. রবিউল মৃধার মুঠোফোনে কল দিলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাকে ক্ষুদে বার্তা পাঠিয়েও কোন মন্তব্য পাওয়া যায়নি।
মো. শাহিন আলী বলেণ,আমরা তাদের মারিনি তারা দুই খালাতো ভাই মারামারি করতেছিল বরং আমরা তাদের  দুইজনকে ছাড়িয়ে দিয়েছি। তাদের কারও গায়ে হাতও তুলিনি তাদের অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি; পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে কর্মসংস্থান বাড়ানোর উপায়

error: Content is protected !!

নলছিটিতে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ আহত -৩

আপডেট টাইম : ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :